রোজাদারদের সম্মানে আরবদের ইফতার আতিথেয়তা - WORLD NEWS

All Latest News

Header Ads Widget

Breaking

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Thursday, 24 May 2018

রোজাদারদের সম্মানে আরবদের ইফতার আতিথেয়তা

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : নতুনের সওগাত ও আল্লাহর অফুরন্ত রহমতের মাস রমজানুল মুবারক। বিশ্ব মুসলিমের জন্য বয়ে আনে মুক্তির বার্তা। ধর্মপ্রাণ মুসলমানের জন্য মাহে রমজান এক নেয়ামত। আর মহিমান্বিত এই মাসে সিয়াম সাধনারত সংযমী মানুষদের প্রতি আরবদের যে কী অপার শ্রদ্ধাবোধ চোখে না দেখলে বুঝা যাবে না তাদের ইফতার আতিথেয়তার গুণ সম্পর্কে। প্রতি রমজানের মতো এবারও সরকারি ও বেসরকারিভাবে পাড়া-মহল্লায় কিংবা বড় বড় মসজিদের পাশে তাঁবু টাঙিয়ে বিশাল প্যান্ডেল বানিয়ে ব্যাপকভাবে ইফতার আয়োজনের পাশাপাশি আরবদেরকে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামিয়েও ইফতার বিতরণ করতে দেখা যায়। গত শুক্রবার দেখা গেল ইফতার আতিথেয়তার বিরল আর একটি চিত্র। ওইদিন দুবাই পুলিশকে রাস্তায় গাড়ি থামিয়ে নিজ হাতে ইফতার বিতরণ করতে দেখা যায়।
এছাড়া ইফতারের সময় একজন অন্যজনকে প্রাধান্য দেয়া কিংবা জোর করে ইফতারে শরীক করানো দেখলে মনে হবে যেন হাজার বছর ধরে বংশ পরম্পরায় ধারণ করা আতিথেয়তার গুণটি আরবরা এখনো ধরে রাখার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন পুরোদমে।

No comments:

Post Bottom Ad

Responsive Ads Here

Pages